Ajker Patrika

হাম উপসর্গে আরও ৪ প্রাণহানি, সন্দেহজনক শনাক্ত ১১৭৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২২: ০২
হাম উপসর্গে আরও ৪ প্রাণহানি, সন্দেহজনক শনাক্ত ১১৭৭
ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৭ জন। এ ছাড়া গত এক দিনে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৬৮ জনের শরীরে।

আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনা বিভাগে সন্দেহজনক হাম রোগে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ জনের। আর একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৪ জন। ফলে ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জনে।

এ ছাড়া এই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা ৮ হাজার ৯১০ জন। মোট চিকিৎসা নিয়েছে ১৩ হাজার ৪৯৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬ হাজার ৬০৯ জন।

বর্তমানে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ৫ এপ্রিল থেকে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি অতি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় এই কার্যক্রম চলছে। যেখানে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। ১২ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে টিকাদানের পরবর্তী ধাপ শুরু হবে। এই কর্মসূচি আগামী ২১ মের মধ্যে দেশব্যাপী সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

আপনার জিজ্ঞাসা: হজের সময় ঋতুস্রাব শুরু হলে নারীদের করণীয়

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

ইসলামাবাদে সাজ সাজ রব: ত্রিমাত্রিক সুরক্ষা বলয়, দুই দিনের ছুটি ও ভিসামুক্ত প্রবেশাধিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত