
ইউনিকো হসপিটাল বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ছাড় সুবিধা নিশ্চিত করতে ‘সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম’ চালু করেছে। এই উদ্যোগের আওতায় সিনিয়র সিটিজেনরা ওপিডি ও আইপিডি সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।
এর মধ্যে রয়েছে ডাক্তারের পরামর্শ, ল্যাবরেটরি সেবা, রেডিওলজি ইমেজিং, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ডায়ালাইসিস সেবা। পাশাপাশি যেসব বয়োজ্যেষ্ঠ নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে আসতে পারেন না, তাঁদের জন্য Unico@Home সেবার সুবিধাও থাকবে, যার মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করা সম্ভব হবে। এ ছাড়াও এই কর্মসূচিতে বয়োজ্যেষ্ঠদের সার্বিক সুস্থতা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের শারীরিক ও মানসিক সুস্থতা সমানভাবে বজায় থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর সরদার এ নাঈম। বিশেষ অতিথি ছিলেন ইউনিকো হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালী এবং সিইও আর্দ্রা কুরিয়েন। তাঁরা বক্তব্যে সিনিয়র সিটিজেনদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিকো হাসপাতালের অঙ্গীকার তুলে ধরেন। অনুষ্ঠানে অন্য অতিথিরাও বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা উদ্যোগের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠদের জীবনমান উন্নয়নে কাজ করা স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সমাজসেবী, ইউনিকো হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী সিনিয়র সিটিজেন, গণমাধ্যম প্রতিনিধি, ধর্মীয় নেতাগণ, পাশাপাশি হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের জন্য সহজলভ্য ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাঁদের সম্মান, যত্ন ও সহমর্মিতার সঙ্গে উন্নত চিকিৎসা প্রদান করাই ইউনিকো হাসপাতালের মূল লক্ষ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৭ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৬৭৪ জনকে ভর্তি করা হয়েছে। এক দিনে সবচেয়ে বেশি ২৬১ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে।
৫ ঘণ্টা আগে
দেশে হাম এবং হামের মতো উপসর্গ নিয়ে শিশুরোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে অনেককে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। যারা আগে থেকে দীর্ঘমেয়াদি রোগে ভুগছে, মূলত তাদেরই হাসপাতালবাস দীর্ঘ হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, আগে থেকে স্বাস্থ্যগত জটিলতায় ভোগা শিশুদের...
২ দিন আগে
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন করে হাম শনাক্ত হয়েছে ২২৪ শিশুর। এছাড়া উপসর্গ শনাক্ত হয়েছে ১২৩৬ শিশুর।
২ দিন আগে
বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়া হাম প্রাদুর্ভাবের কারণে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে এটিই সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী ঢেউ, যেখানে ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে—যাদের বেশির ভাগই শিশু।
৩ দিন আগে