দেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপে ভুগছেন। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের হৃদ্রোগ, স্ট্রোক, ক্যানসার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের উচ্চতর ঝুঁকিতে রয়েছেন। কিন্তু দেশের কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধের সংকট রয়েছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত এক কর্মশালায় এই চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলেন, দেশের তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপ মোকাবিলায় ওষুধ নিশ্চিতের পাশাপাশি এ খাতে বরাদ্দ বাড়ানো হলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব হবে। এক গবেষণা অনুযায়ী, উচ্চ রক্তচাপের পরীক্ষা ও ওষুধের পেছনে এক টাকা ব্যয় করলে সামগ্রিকভাবে ১৮ টাকার সুফল পাওয়া সম্ভব।
জানা গেছে, ২০২৩ সালের মে মাসে দেশের কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপের জন্য এমলোডিপিন ৫ মিলিগ্রামের ট্যাবলেট অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যে দেশের দুই-তৃতীয়াংশ উপজেলার কমিউনিটি ক্লিনিক থেকে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু রোগীর তুলনায় ওষুধের সরবরাহ কম থাকায় ভোগান্তি হচ্ছে অনেকের। উচ্চ রক্তচাপে আক্রান্ত অনেক রোগীকেই কমিউনিটি ক্লিনিকে এসে ওষুধ ছাড়াই ফিরছেন। সব কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারলে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবেন।
বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ নীরব ঘাতক উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপ মোকাবিলায় বিনা মূল্যে ওষুধ দেওয়া শুরু হয়েছে। তবে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগ ও মৃত্যু কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে ওষুধ নিশ্চিত করা প্রয়োজন। ওষুধ সরবরাহ করতে টেকসই অর্থায়ন জরুরি।
রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক এক কর্মশালায় এসব মতামত তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে।
কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মো. কাইয়ুম তালুকদার বলেন, কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের সংকট নেই। তবে উপজেলায় সংকট রয়েছে। দেশের শহরাঞ্চলে কমিউনিটি ক্লিনিক নেই। এ কারণে অনেকেই বিনা মূল্যে ওষুধ পাচ্ছেন না।
এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শহরাঞ্চলের মানুষের জন্য বিনা মূল্যে ওষুধের ব্যবস্থার একটি প্রস্তাবনা করেছিলেন। সেটি বাস্তবায়ন হলে শহরের লোকজনও কমিউনিটি ক্লিনিকের ন্যায় বিনা মূল্যে ওষুধ পাবেন।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে