উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় কয়েক দিন ধরে দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতার সঙ্গে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও পাওয়া গেছে। রোগী বাড়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কোনো কোনো হাসপাতালে এক শয্যার বিপরীতে ১০ শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
তবে গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই অবস্থা অপরিবর্তিত থাকবে পরদিন।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে। সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে গিয়ে সেই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হবিগঞ্জে এক সপ্তাহে ২০ জনের মৃত্যু নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে হবিগঞ্জ সদর হাসপাতালে নবজাতকসহ ২০ জন মারা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার এক দিনে হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে (স্ক্যানু) পাঁচ নবজাতকের মৃত্যু হয়েছে। এক সপ্তাহে এখানে মারা গেছে ১৪ নবজাতক। শিশু ওয়ার্ডে গত বুধবার মারা গেছে একজন। এ ছাড়া একই সময়ে পাঁচজন বৃদ্ধ ঠান্ডাজনিত কারণে মারা গেছেন। হাসপাতালের ১১ শয্যার নবজাতক ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছে ১০০ জন। সে হিসাবে প্রতি শয্যার বিপরীতে প্রায় ১০ নবজাতক ভর্তি রয়েছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্টারে গত শনিবার ভর্তি ছিল ৯৬ শিশু। অথচ সেখানে শয্যা আছে ৫৯টি। হাসপাতালের নার্স জ্যোৎনা আক্তার জানান, হাসপাতালে ভর্তি শিশু রোগী বেশির ভাগ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত।
হবিগঞ্জ সদরের আনন্দপুর গ্রামের আব্দুর রহিম জানান, তাঁর দুই দিনের বাচ্চা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাস বলেন, তীব্র শীতে শিশুরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অভিভাবকেরা সচেতন না হলে শিশুদের অসুস্থতা বেড়ে যেতে পারে।
জামালপুরে রোগী সামলাতে হিমশিম
সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতালের নার্স ও চিকিৎসকদের। হাসপাতালের বহির্বিভাগেও রোগীদের উপচে পড়া ভিড়। শুধু বহির্বিভাগেই প্রতিদিন গড়ে ১২ শতাধিক রোগী দেখছেন চিকিৎসকেরা। আর হাসপাতালে ভর্তি আছে শয্যাসংখ্যার দ্বিগুণ।
হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিদিনই রোগী বাড়ছে। এ কারণে তাঁদের বাড়তি চাপও সামলাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ঠান্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ রোগী। এর মধ্যে অধিকাংশই শিশু।
খলিলুর রহমান নামে এক অভিভাবক জানান, তাঁর দেড় বছরের মেয়ে ঠান্ডায় আক্রান্ত। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে আসেন। এখন অক্সিজেন দেওয়া হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের শিশুদের গরম কাপড় পরিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।
হাসপাতালে স্যালাইনের সংকট
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাড়ছে ডায়রিয়া ও সর্দি-কাশির রোগী। এ কারণে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক শাহরিয়ার পারভেজ বলেন, তিন-চার দিন ধরে শীত জেঁকে বসায় ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে। প্রতিদিন গড়ে ১৮-২০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে যারা কম সংক্রমিত তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে চাহিদাপত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে এক শয্যায় চার শিশু
লক্ষ্মীপুরে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। পর্যাপ্ত শয্যা না থাকায় মেঝে ও বারান্দায় ঠাঁই হচ্ছে রোগীদের। এক শয্যায় ভর্তি আছে চার শিশু। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে শিশুসহ সব বয়সী রোগী ও তাদের স্বজনেরা। এ চিত্র ১০০ শয্যার লক্ষ্মীপুর সদর হাসপাতালের।
রোগীর স্বজন আবুল কালাম ও ইউসুফ হোসেন জানান, প্রতি শয্যায় এক শিশুকে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও দু-তিন শিশুকে এক শয্যায় রেখে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালে হাঁটা-চলাই দায়।
এদিকে ভোলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালের শিশু ইউনিটে তিল পরিমাণ ঠাঁই নেই। চিকিৎসাসেবা দিতে ডাক্তাররা রীতিমতো হিমশিম খাচ্ছেন। হাসপাতালের মেঝে-বারান্দাসহ সব জায়গায় ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া নিয়ে রোগীরা শুয়ে আছে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৩ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে