
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ডেপুটেশন ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন ও হাসপাতালের সার্বিক কার্যক্রম আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনবলের সংকট নিরসনে সরকার কাজ করছে। বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পাশাপাশি তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক পদায়ন করা হলেও ছয়জন এখনো যোগদান করেননি। এ ছাড়া দুজন কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও জনবল দেওয়া হবে।
ডেপুটেশন ব্যবস্থার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে দীর্ঘদিন ধরে চলমান ডেপুটেশন ধীরে ধীরে বাতিল করা হচ্ছে। রাজবাড়ীতেও এক নারী চিকিৎসক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা একই পরিবারের সদস্য। সবার সমন্বিত প্রচেষ্টায় জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের নতুন ভবনের বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন। প্রয়োজনীয় আসবাব, চিকিৎসা সরঞ্জাম, সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন এবং মরদেহ সংরক্ষণের জন্য ফ্রিজার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি জানান, বাকি কাজ সম্পন্ন হলে শিগগির নতুন ২৫০ শয্যার হাসপাতাল ভবনের উদ্বোধন করা হবে।
এ ছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণ এবং জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা সহজলভ্য করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট, রান্নাঘর ও নতুন ভবন ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরে চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন এবং হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত রাখার নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন এস এম মাসুদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও জনগণের চিকিৎসা ব্যয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চিকিৎসক ও স্বাস্থ্য সাংবাদিকেরা...
৩ ঘণ্টা আগে
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি (এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কেন্দ্র) সেন্টারে ২০২৫ সালে ৩ হাজার ৯৪২ জনকে এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে এইচআইভি পজিটিভ (এইডস আক্রান্ত) শনাক্ত হয়েছেন ৮১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে ১৫ জন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে
হামবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজন মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪২ জন।
১ দিন আগে