পরবর্তী মহামারির কারণ হতে পারে এমন কতগুলো রোগের তালিকা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্ভাব্য পরবর্তী এই মহামারিকে ‘ডিজিস এক্স’ নাম দিয়েছে সংস্থাটি।
নতুন করে আবারও আলোচনায় এসেছে ‘ডিজিস এক্স’। ব্রিটিশ গবেষকেরা এই মহামারি নিয়ে ভয়াবহ বার্তা দেওয়ায় নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। গবেষকেরা বলছেন, ডিজিস এক্স নামে পরবর্তী মহামারিটি করোনার চেয়ে ২০ গুণ শক্তিশালী হতে পারে।
ডিজিস এক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো ভাইরাসের কথা বলা হয়নি, বরং সম্ভাব্য কয়েকটি রোগের তালিকায় এটিকে দেখানো হয়েছে। তালিকাটিতে এখন পর্যন্ত বিপুল প্রাণহানি ঘটানো কোভিড–১৯, ইবোলা, লাসা জ্বর, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স), নিপাহ এবং জিকা ভাইরাসের সঙ্গে ডিজিস এক্স–এর কথা উল্লেখ আছে।
তালিকা প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠেছে, এই ডিজিস এক্স আসলে কী? এটি কি নতুন কোনো রোগ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ডিজিস এক্স শব্দটি দিয়ে এমন একটি জীবাণুর গুরুতর সংক্রমণকে বোঝানো হয়েছে, যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। মারাত্মক ওই জীবাণু ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক হতে পারে, যার চিকিৎসা অজানা।
স্বাস্থ্যবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটের তথ্যমতে, ২০১৮ সালে ডিজিস এক্স শব্দটি প্রথমবার ব্যবহার করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মাধ্যমে সম্ভাব্য পরবর্তী মহামারির জন্য অজানা একটি রোগের কথা বলা হয়। সে সময় আরেকটি মহামারির কারণ হতে পারে প্রাণঘাতী এমন একটি জীবাণু চিহ্নিত করার জন্য বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিজ্ঞানীদের মাধ্যমে ভ্যাকসিন তৈরির জন্য রূপান্তরযোগ্য একটি পদ্ধতি আবিষ্কারের কাজ শুরু করেন।
এর এক বছর পরই করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে।
অনেক বিশেষজ্ঞ মনে করেন, সম্ভাব্য ‘ডিজিস এক্স’ ইবোলা বা করোনার মতো কোনো জীবাণুর সংক্রমণ হতে পারে। অনেকে আবার দাবি করেন, মানুষই ভয়ংকর কোনো জীবাণু তৈরি করবে, যা মারাত্মক মহামারি ঘটাবে।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৮ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
৩ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
৩ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
৩ দিন আগে