করোনার মতো তিনটি ভাইরাস পাওয়া গেছে চীনের প্রতিবেশী দেশ লাওসে। সেখানকার বাদুড়ের দেহে এই ভাইরাসটি পাওয়া গেছে। আর এই ভাইরাসটি বাদুড় থেকে সরাসরি মানবদেহে সংক্রমিত হতে পারে। এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশের জন্য ‘নেচার’ সাময়িকীতে পাঠানো হয়েছে।
মহামারি করোনার উৎস নিয়ে একে অপরকে দোষারোপ করা থেমে নেই। যুক্তরাষ্ট্র বলে আসছে চীনের ল্যাব থেকে করোনার উৎপত্তি। কিন্তু চীন নাকচ করে দিয়েছে কবেই। উৎসের খোঁজ করতে চলছে তদন্ত। এখানেও বিপত্তি বেঁধেছে সেই ‘দোষারোপ’। যুক্তরাষ্ট্র বলছে তদন্তে চীন সহায়তা করছে না। কিন্তু চীন বলছে তাদের কোনো সমস্যা নেই।
পাস্তুর ইনস্টিটিউটের গবেষকদলের প্রধান মার্ক ইলোইট জানিয়েছেন, মিল থাকলেও সার্স কোভ-২ ও লাওসে পাওয়া ভাইরাসগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে।
গবেষক দলের সদস্য যুক্তরাজ্যের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ ডেভিড রবার্টসন একে অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেন। তবে এর সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এরা মানুষের দেহে প্রবেশের সক্ষমতা রাখে। ফলে সাবধানী হতে হবে। যেকোনো সময় এরাও মহামারি আকার ধারণ করতে পারে।’
লাওসের গুহায় ৬৪৫টি বাদুড়ের ওপর গবেষণা করে পাওয়া তিনটি ভাইরাসের নাম দেওয়া হয়েছে ‘বানাল-৫২ ’, ‘বানাল-১০৩’ ও ‘বানাল-২৩৬ ’। দলটির কয়েকজন গবেষক জানান, এই নমুনা এটা প্রমাণ করে যে প্রকৃতিতে করোনা থাকতে পারে। এমনও হতে পারে যে এরা প্রকৃতি থেকেই মানুষের দেহে প্রবেশ করেছে।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৮ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
৩ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
৩ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
৩ দিন আগে