
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি করে নানা কনটেন্ট ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হতে থাকে।
এবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদী শাসন চলছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক্সে (সাবেক টুইটার) প্রচারিত ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘এরই নাম নতুন বাংলাদেশ! এরই নাম তথাকথিত ২য় স্বাধীনতা! মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এখন জঙ্গিবাদী শাসন চলছে।’
আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া (Awami League Brahmanbaria) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর রাত ১১টার দিকে পোস্ট করা এ-সংক্রান্ত ভিডিওটি সবচেয়ে ভাইরাল। আজ বুধবার রাত ৮টা পর্যন্ত ভিডিওটিতে চার শতাধিক রিঅ্যাকশন পড়েছে এবং প্রায় ৫৩ হাজারবার দেখা হয়েছে। ভিডিওটির কমেন্ট সেকশনে কেউ কেউ এটিকে আওয়ামী লীগের সময়ের ঘটনা বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য মনে করে কমেন্ট করেছেন। ইশরাক আলী নামের এক্স অ্যাকাউন্ট ব্যবহারকারী লিখেছেন, ‘ঘৃণা জানাই’।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্যের একটি ছবি ব্যবহার করতে দেখা যায়। প্রতিবেদনটি ২০২৪ সালের ৩০ জুন প্রকাশিত।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের। রাজ্যটির উত্তর দিনাজপুরের চোপরা এলাকায় ‘অবৈধ সম্পর্ক’কে কেন্দ্র করে তাজমুল ওরফে ‘জেসিবি’ নামের তৃণমূল কংগ্রসের স্থানীয় নেতা এক দম্পতিকে বেত্রাঘাত করেন।
একই সূত্রে পরবর্তী অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ওই ঘটনায় একজন অভিযুক্তকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করার বিষয়ে জানা যায়।
সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক দম্পতিকে বেত্রাঘাতের ঘটনাকে বাংলাদেশে ‘জঙ্গিবাদী শাসন’ বলে প্রচার করা হয়েছে।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৯ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১ দিন আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৪ দিন আগে