
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, ‘বিএনপির কাঁধে ভর করে দেশে জঙ্গি প্রশিক্ষণ চলছে’।
এই দাবিতে পোস্ট আছে এখানে এবং এখানে।
‘Md Jasihim Uddin’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল (১৫ জুন) আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়, যা সম্ভাব্য প্রথম পোস্ট ও সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটি আজ (১৬ জুন) বিকেল ৪টা ৩১ মিনিট পর্যন্ত প্রায় ৮৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। ভিডিওটিতে ১ হাজার ৮০০ রিয়্যাকশন, ৮৩ কমেন্ট ও ১ হাজার ৮০০ বার শেয়ার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, কালো কাপড়ে মুখ ঢাকা এক ব্যক্তি পাঞ্জাবি পরা এক শিশুকে অস্ত্র চালনা শেখাচ্ছেন। পাশে সারিবদ্ধ আরও কয়েকজন শিশুকে দেখা যায়। ভিডিওটির ভেতরে ‘শিক্ষাঙ্গনে শিক্ষা চাই, সহিংসতা নয়’ লেখা যুক্ত করা রয়েছে। তবে অনুসন্ধানে দেশের জাতীয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে, কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২ নভেম্বর প্রকাশিত একটি ডকুমেন্টারি খুঁজে পাওয়া যায়। ‘ISIL and the Taliban’ শিরোনামে প্রকাশিত ওই তথ্যচিত্রটির ৪৬ মিনিট ২৬ সেকেন্ড থেকে ৪৬ মিনিট ৩৭ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে জঙ্গি প্রশিক্ষণের ওপর ভিডিওটি তৈরি করা হয়েছিল।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে, ২০১৮ সালের ১৩ জানুয়ারি ‘The heavy legacy of the Islamic State’ শিরোনামে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনেও ছবিটিকে আফগানিস্তানে আইএসআইএস (ISIS)-এর জঙ্গি প্রশিক্ষণের দৃশ্য বলেই উল্লেখ করা হয়।

অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়। আফগানিস্তানে প্রায় এক দশক আগে জঙ্গি সংগঠন আইএসআইএস কর্তৃক শিশুদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিওকে দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে ছড়ানো হচ্ছে।
আফগানিস্তানে ২০১৫ সালে জঙ্গি সংগঠন আইএসআইএস কর্তৃক শিশুদের অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের একটি পুরোনো ভিডিওকে ‘বিএনপির কাঁধে ভর করে জঙ্গি প্রশিক্ষণ চলছে’ দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

সম্প্রতি স্টেডিয়ামে বসে কিছু শিশুর কোরআন তেলাওয়াত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের দৃশ্য।
৭ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের বেধড়ক পেটানো ও নির্যাতনের খবর প্রকাশের পর, পায়ে শিকল পেঁচানো ১০ বছর বয়সী এক কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে টহল পুলিশ উদ্ধার করেছে—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
১ দিন আগে
ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
২ দিন আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
২ দিন আগে