পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এমন দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এমডি আবুবকর (Md Abubokor) নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৭ নভেম্বর তথ্যটি পোস্ট করা হয়। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এতে প্রতিক্রিয়া পড়েছে ৪০ হাজার। পোস্টটি শেয়ার হয়েছে ৯১ বার, কমেন্ট পড়েছে ৪৬৯টি। এসব কমেন্টে নেটিজেনদের প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা যায়।
পোস্টটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির টি–টোয়েন্টি ও টেস্ট দলের জন্য অধিনায়ক ঘোষণা করলেও ওয়ানডে দলের জন্য এখন পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি।
কি–ওয়ার্ড অনুসন্ধানে পিসিবির ওয়েবসাইটে গত ১৫ নভেম্বর দেশটির টি–টোয়েন্টি ও টেস্ট দলের জন্য অধিনায়ক ঘোষণা সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। সংবাদ বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, পিসিবি টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথাক্রমে শান মাসুদ ও শাহীন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে। বাবর আজম তিন সংস্করণ থেকেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তাঁদের এ দায়িত্ব দেওয়া হলো। প্রেস রিলিজটিতে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা সম্পর্কে বলা হয়, ওয়ানডে সংস্করণের জন্য পাকিস্তানের অধিনায়কের নাম যথাসময়ে ঘোষণা করা হবে।
এ সংবাদ বিজ্ঞপ্তিটির পরে আজ শুক্রবার (২৪ নভেম্বর) পর্যন্ত প্রকাশিত অন্য সংবাদ বিজ্ঞপ্তিগুলো খুঁজেও পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। অপরদিকে, এ প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হওয়া নিয়ে পাকিস্তান বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর বাবর আজম সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তান ক্রিকেটের সব সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। বিশ্বকাপের গ্রুপ পর্বের নয়টি ম্যাচে মাত্র চারটিতে জয় নিয়ে সেমিফাইনালে যেতে ব্যর্থ হন বাবর আজমেরা।
সিদ্ধান্ত
গত ১৫ নভেম্বর বাবর আজম পাকিস্তান ক্রিকেট দলের তিনটি সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। একই দিন পিসিবি টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথাক্রমে শান মাসুদ ও শাহীন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে। ওয়ানডে সংস্করণের অধিনায়কের নাম এখনো ঘোষণা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক দাবিতে যে তথ্য ভাইরাল হয়েছে সেটির ভিত্তি নেই।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বলিউড তারকা শাহরুখ খান,সালমান খান ও আমির খান ইরানের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন— এমন দাবিতে কিছু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শনিবার (১ মার্চ) ভোরে নিজ কার্যালয়ে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ধ্বংসস্তূপ থেকে তাঁর মরদেহ উদ্ধার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। এ ধরনের ছবি সবচেয়ে বেশি ছড়িয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ।
২ ঘণ্টা আগে
‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১ দিন আগে