ফুটবলই হোক আর ক্রিকেট, কয়েক বছর ধরে ইংলিশদের ক্রীড়া ক্ষেত্রে জাতীয় স্লোগান হয়ে উঠেছে ‘ইটস কামিং হোম’—এটা বাড়ি আসছে। ক্রিকেটে সাফল্য পেলেও ফুটবলে সেই সোনালি শিরোপা কেন যেন ফেরেনি। ইউরোতে না, গত কয়েকটি বিশ্বকাপেও না।
বিশ্বকাপ ফুটবলে সবে তো শুরু হয়েছে শিরোপার দৌড়। আর সেই দৌড়ে ইংলিশদের আজ প্রথম প্রতিপক্ষ ‘আফ্রিকান লায়ন’সেনেগাল। আল বায়েত স্টেডিয়ামের ম্যাচ দিয়ে নকআউট পর্বের চতুর্থ ম্যাচে রাত একটায় মাঠে নামবে দুই দল।
ইংলিশদের অধারাবাহিকতা ভাবাচ্ছে কোচ সাউথ গেটকে। দলের সবার কাছে যে সতর্কবার্তা পাঠিয়েছেন সাউথগেট, সে কথাই বললেন ইংলিশ মিডফিল্ডের ইঞ্জিন ডেকলাইন রাইস, ‘আমরা অনেক কঠিন ও গ্রুপ পর্ব অতিক্রম করেছি। তিনটাই কঠিন প্রতিপক্ষ ছিল। কিন্তু আমরা এখন বড় পরীক্ষার সামনে, সেনেগালও খুবই কঠিন প্রতিপক্ষ।’ হারলেই যেহেতু বিদায়, এ পর্বে জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা, ‘এটা নকআউট পর্ব, এখানে আমরা জিততে চাই। না জিতলেই বাড়ি ফিরতে হবে, কিন্তু আমরা সে জন্য এখানে আসিনি।’২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছিল। এবার আরও বড় লক্ষ্য নিয়েই কাতারে এসেছে হ্যারি কেইন-ফিল ফোডেনরা। তবে সেনেগালও যে বিনা যুদ্ধে মাঠ ছাড়বে না, সে কথা বলার অপেক্ষাই রাখে না। তবে এই ম্যাচে ইংলিশদের সেনেগাল হারাতে পারলে টুর্নামেন্টের অন্যতম সেরা অঘটন হিসেবেই দেখা হবে এটিকে।
ইংলিশদের শুরুর একাদশ কী হতে পারে, এ নিয়ে চলছে তুমুল আলোচনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফিল ফোডেনকে ছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে আবারও তাকে দলে ফেরান সাউথগেট। দলও পেয়েছিল প্রত্যাশিত জয়। নকআউট পর্বেও ফোডেন একাদশেই থাকবে, এমন প্রত্যাশা ইংলিশ ফুটবল সমর্থকেরা। তবে আক্রমণভাগের বাঁ প্রান্তে কে থাকবেন, সে বিষয়ে নিশ্চিত উত্তর পাওয়া যাচ্ছে না। ওয়লসের বিপক্ষে গোল পাওয়ায় এ ম্যাচে শুরু একাদশে ফিরতে পারেন মার্কাস রাশফোর্ডও।
ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেনেগাল শিবিরের আরেকটা দুঃসংবাদ। সংবাদ সম্মেলনেই আসতে পারেননি তাঁদের কোচ আলিও সিসে। কোচ কি অসুস্থ? পরিষ্কার কিছু বলেননি সহকারী কোচ রেগিস বোগেয়ার্ট। তবে তিনি আশাবাদী, সিসে আজ ডাগআউটে থাকবেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫