
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও রংপুর জেলা মহিলা লীগের সদস্য সুমনা আক্তার লিলি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে সুমনা আক্তার লিলি গতকাল শুক্রবার বিকেলে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, বিগত দিনে ডিউক চৌধুরীর জন্য কী করি নাই! তিনি সম্প্রতি আমাকে ডিসি-এসপির সামনে লোকজন লেলিয়ে লাঞ্ছিত করেছেন।’ তিনি আরও বলেন, ‘ডিউকের নির্বাচনে আমি নিজেই রাইত থেববে থেববে ১০-১৫ হাজার ভোট দিয়েছি। আমি বড় নেতা হব, আর সেই মানুষটা (ডিউক) আমার বিরুদ্ধে দুইবার প্রেস কনফারেন্স করলেন। তিনি (ডিউক) আমাকে সংগঠন করতে দেবেন না। আমি বলেছি, আসেন এবার আপনার চেয়ার ধরে টানাটানি করিব।’
দিনের ভোট রাতে মারলেন কীভাবে—জানতে চাইলে সুমনা আক্তার লিলি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ফোন কেটে দেন। বিষয়টি জানতে আবারও তাঁকে ফোন করা হলে তিনি বলেন, ‘অন্যায়ের অবিচার আর দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সুন্দর করে রাতের মধ্যের যে কথাটি বলেছি, এটা কোট করেন না।’
আরেক স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রার্থী হওয়ার বিষয়ে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। শেষ পর্যন্ত যদি দল থেকে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা আসে, আমি প্রত্যাহার করে নেব। আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫