জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর তিন স্থানে খাল-নালা ও নর্দমার ওপর থেকে অন্তত দেড় শ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। বিশেষ কোর্ট ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রথমে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সাংবাদিক হাউজিং সোসাইটির গেট থেকে প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পরে মুরাদপুর মোড় ও বকশীর বিট এলাকায় অভিযান চালানো হয়। এ দুই স্থানে আরও ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে অংশ নেওয়া সিডিএর ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফয়েজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, অভিযানের সময় অন্তত দেড় শ অবৈধ স্থাপনার সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে। বাকি স্থাপনা সরাতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’
অভিযানে অন্যদের মধ্যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী, সিডিএর নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন উপস্থিত ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫