জন্ম থেকেই দুই পা ও পিঠ বাঁকা। চলাফেরা করেন পা বাঁকা করে। এর পরেও থেমে নেই আহাম্মেদ আলীর পথচলা। গরিব পরিবারে জন্ম নেওয়া এই প্রতিবন্ধী যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে নিজের পড়ালেখার পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
আহাম্মেদ আলীর জন্ম ১৯৯৭ সালে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের দলপাড়া গ্রামে। তিনি এখন সাভার সরকারি কলেজে স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্র। প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও বাবা-মায়ের অনুপ্রেরণাতেই তাঁর এ পর্যন্ত আসা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
‘হাউশে বিদ্যা, কৃপণে ধন’ মায়ের মুখে এই উক্তি শুনে ছোট্ট বয়সেই আহাম্মেদ আলী পড়ালেখায় আগ্রহী হন। ভর্তি হন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মধুপুর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মধুপুর কাজীপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বদরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। এরপর ২০১৬ সালে সাভার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকে (সম্মান) ভর্তি হন।
আহাম্মেদ আলী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করতেন মায়ের কোলে চেপে। মাধ্যমিকে তাঁর বাহন ছিল নিজের বানানো একটি ঠেলাগাড়ি, যা তাঁর বাবা-মা ঠেলে নিয়ে যেতেন। কলেজে ভর্তি হওয়ার পর একটি বেসরকারি সংস্থা থেকে তিন চাকার বিশেষ ধরনের একটি বাইসাইকেল সহায়তা পেয়েছিলেন। অন্যের সহায়তা ছাড়াই তিনি ওই সাইকেলে যাতায়াত করতেন। সাভার সরকারি কলেজে ভর্তি হওয়ার পর চলাচলের জন্য তিনি ওই সাইকেলের আদলে একটি ব্যাটারিচালিত মোটরসাইকেল তৈরি করে নিয়েছেন। তবে ব্যাটারির অভাবে অচল হয়ে পড়ায় তিনি এখন সেটি ব্যবহার করতে পারছেন না।
আহাম্মেদ আলী জানান, সাভারে আসার পর প্রথমে তিনি টিউশনি করিয়ে পড়ালেখার খরচসহ নিজের প্রয়োজন মেটাতেন। থাকতেন একটি মেসে। কয়েক মাস পর কলেজ ক্যাম্পাসের ভেতরে সিঁড়ি কোঠায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাঁকে। দুই বছর সেখানেই ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি কলেজের সামনে একটি গ্যারেজে রিকশা মেরামতের কাজ শেখেন। ওই গ্যারেজ থেকেই তিনি রিকশা চালানোর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের জন্য শুরু করেন রিকশা চালানো। এতে যা আয় হয় তাতে নিজের পড়ালেখা, ঘরভাড়াসহ খাওয়া খরচ মিটিয়ে প্রতি মাসেই বাড়িতে টাকা পাঠান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫