মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর চা-বাগানের (আদমটিলা) লাইনে তিনটি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চা-শ্রমিকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে চা-শ্রমিক মিলন মির্ধার ঘরে আগুন লাগে। পরে সুমা মির্ধা ও নির্মল মির্ধার ঘর পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মিলন মির্ধা বলেন, আগুন লাগার কিছু সময়ের মধ্যে আমাদের সবকিছু পুরে ছাই হয়ে গেছে। কীভাবে ঘরে আগুন লেগেছে বুঝতে পারিনি। আগুনে আমাদের চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াকুব আলী জানান, বসত ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫