
মেয়ের জন্য নতুন জামাকাপড়, জুতা, শীতবস্ত্র ও বিদেশি কম্বল নিয়ে বাড়িতে ফিরছিলেন ফজিলা আক্তার পপি। ২৪ ডিসেম্বর গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান লঞ্চের ইঞ্জিন রুমে থেকে লাগা ভয়াবহ আগুনে কেড়ে নেয় পপির প্রাণ। ডিএনএ নমুনা দিলেও উদ্ধার করা লাশগুলোর মধ্যে পপির মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। মায়ের মরদেহের খোঁজ চায় মেয়ে লামইয়া।
ফজিলা আক্তার পপি বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট টেংরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে। জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র মেয়ে লামইয়া ও বৃদ্ধ মা-বাবার দেখাশোনা করতেন পপি।
নবম শ্রেণিতে পড়া পপির মেয়ে লামইয়া কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘মায়ের স্বপ্ন ছিল আমাকে নার্স বানিয়ে গ্রামের মা-বোনদের সেবা করাবে। কিন্তু এখনতো মা নেই। আমি বৃদ্ধ নানা-নানির কাছে থাকি। জানি না তাঁরা কতটুকু লেখাপড়া করাতে পারবেন। মায়ের মরদেহটি শনাক্ত করা হোক।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, ডিএনএ রিপোর্ট নিয়ে সিআইডি কাজ করছে। এ ক্ষেত্রে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫