বন্দরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) বাল্যবিবাহ দিয়েছেন তার বাবা-মা। গত রোববার উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই বাবা-মা বাড়িতে থাকছেন না।
খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ঘারমোড়া কোনাবাড়ি এলাকার আমির হামজার মেয়ে ও ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত রোববার উপজেলার এনায়েত নগর এলাকার প্রবাসী এক পাত্রের সঙ্গে তার বিয়ে হয়েছে। একই উপজেলার সোনাকান্দা এলাকার কাজী মাসুম এ বিয়ে পড়িয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর নিজ বাড়ি ছেড়ে স্বজনদের বাড়িতে অবস্থান করছে ওই কিশোরীর পুরো পরিবার। বিয়ে পড়ানো কাজী মাসুমও নিজের মোবাইল ফোন নম্বর বন্ধ রেখে আত্মগোপনে চলে গেছেন।
স্থানীয় মুদি দোকানি সোহাগ বলেন, ‘মেয়েটি করোনাকালে বাসাতেই থাকত। স্কুল খোলার পরেও নাকি সে পড়াশোনায় আগ্রহী ছিল না। এই কারণে তার বাবা-মা বিয়ে দিয়ে দেয়।’
ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুর জাহান বেগম বলেন, ‘স্কুল বন্ধ থাকায় আমরা শিক্ষার্থীদের খবর নিতে পারছি না। বর্তমানে অভিভাবকেরা বাল্যবিবাহের ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করছেন নোটারি পাবলিকের মাধ্যমে। আমি জানতে পেরেছি তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে ও হুজুর ডেকে এই বিয়ে সম্পন্ন করেছেন।’
কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর স্থানীয় ইউপি সদস্য হাবিব বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫