
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে অভিযানে গাজীপুরে ৪ একর বনভূমি উদ্ধার ও টাঙ্গাইলে ৭টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৪ দশমিক ০৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এই অভিযানে ১৩টি বসতবাড়ি ও একটি বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়। অভিযান পরিচালনায় বন বিভাগ, জেলা প্রশাসন এবং যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।
অন্যদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়। আজ বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই অভিযান চলে বেলা আড়াইটা পর্যন্ত। অভিযানে বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকার বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিঅ্যান্ডবি ব্রিকস, সনি ব্রিকস এবং রান ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে