
চৈত্রের পর এসেছে নতুন বছরের প্রথম মাস বৈশাখ। তবে আবহাওয়ার পূর্বাভাস থাকলেও এখনো পর্যন্ত ঝড়-বজ্রবৃষ্টির তেমন দেখা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী বয়ে গেলেও তাপমাত্রা কমেনি। উল্টো বাড়ছে। রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলা রয়েছে তাপপ্রবাহের কবলে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩৫ দশমিক ৬।
অবশ্য আবহাওয়া অধিদপ্তরের আজ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার ওপর দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া রয়েছে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা। সে জন্য এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।
ঢাকা ছাড়াও রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। এ জন্য এই চারটি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ায় অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৩৪ মিনিটে।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১৮ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে