অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এরই মধ্যে সাইক্লোনে পরিণত হয়েছে। কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার তা বৃদ্ধি পাচ্ছে ২০০ কিলোমিটার পর্যন্ত।
ভারতের বেসরকারি আবহাওয়া পূর্বাভাস পরিষেবা প্রতিষ্ঠান স্কাইমেট ওয়েদারের শনিবার (১৩ মে) রাত সাড়ে ৮টার (বাংলাদেশ সময় রাত ৯টা) প্রতিবেদন অনুযায়ী, সাইক্লোন মোখার চোখ সুস্পষ্ট হয়েছে। এটি বৃত্তাকার, মসৃণ এবং প্রতিসম। ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি বলছে, এটি ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে। একটানা বাতাসের বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটারের কাছাকাছি।
উপকূলের ভূমিতে আঘাত হানতে এখনো ১৫ ঘণ্টা বাকি আছে বলে জানিয়েছে স্কাইমেট। সে হিসাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা) ঘূর্ণিঝড় মোখা আঘাত হানা এবং প্রভাব দৃশ্যমান হওয়ার সময় বাকি আছে ১২ ঘণ্টা।
স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, মোখার বর্তমান যে অবস্থা তাতে এটি খুব কম সময়ের মধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। শনিবার দিবাগত শেষ রাতের দিকে স্বল্প সময়ের জন্য সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বাতাসের বেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার বা তার বেশি হলে ঘূর্ণিঝড় ‘সুপার সাইক্লোনে’ রূপ নেয়।
ঘূর্ণিঝড় মোখা রাত ৯টার দিকে কক্সবাজার থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ধীরে ধীরে ৬ ঘণ্টার মধ্যে উত্তর–পূর্ব দিকে মোড় নিতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা উত্তর–পূর্ব দিক হয়ে আরাকান উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি রোববার দুপুরের মধ্যে কক্সবাজার উপকূল এবং মিয়ানমারের কাইয়ুকপয়ু অতিক্রম করতে পারে। এটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগ নিয়ে আঘাত হানতে পারে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে