স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ২৬ জলবায়ু সম্মেলনে কয়লার ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের ১৯০টি দেশ ও সংস্থা। যুক্তরাজ্য সরকারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় প্রভাব ফেলছে কয়লার ব্যবহার।
কয়লার ব্যবহার বন্ধে প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে পোল্যান্ড, ভিয়েতনাম এবং চিলিসহ ১৯০টি দেশ ও সংস্থা। বিশ্বে এই সব দেশই সবচেয়ে বেশি কয়লার ব্যবহার করে। এদিকে অস্ট্রেলিয়া, ভারত, চীন, এবং যুক্তরাষ্ট্র এই প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেনি।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্বাক্ষরকারী দেশগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সমস্ত বিনিয়োগ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে বিশ্বের উন্নত দেশগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ২০৪০ সালের মধ্যে দরিদ্র দেশগুলো পর্যায়ক্রমে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করবে।
যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বলেন, কয়লার ব্যবহারের শেষ দেখা যাচ্ছে। পৃথিবী সঠিক পথে এগোচ্ছে, কয়লার ব্যবহার বন্ধের জন্য বিশ্ব প্রস্তুত।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, ৪০টির বেশি দেশ কয়লার ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি স্বাক্ষর করেছে। এর মধ্যে পোল্যান্ড, ভিয়েতনাম এবং চিলিসহ ১৮টি দেশ রয়েছে যারা এই সংক্রান্ত প্রতিশ্রুতি প্রথমবারের মতো স্বাক্ষর করল।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে