Ajker Patrika

ঢাকায় সকালে তাপমাত্রা সামান্য বেড়েছে

আজকের পত্রিকা ডেস্ক­
ঢাকায় সকালে তাপমাত্রা সামান্য বেড়েছে

রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। গতকাল বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বৃহস্পতিবার সকালে হয়েছে ২০ দশমিক ২।

আজ দিনের বেলা তাপমাত্রা সামাম্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৭ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বযুদ্ধ, পুতিনের পতন—২০২৬ নিয়ে আর কী বলেছিলেন বাবা ভাঙ্গা

যৌন অক্ষমতায় ভুগছিলেন খামেনির ছেলে, চিকিৎসা নেন লন্ডনে

কো-অর্ডিনেটর নিয়োগ দেবে এসিআই, নেই বয়সসীমা

খালেদা জিয়া, মাহেরীন চৌধুরীসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

মার্কিন হামলায় ইরানি জাহাজডুবিতে চাপে পড়বেন মোদি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত