রাজধানীর কামরাঙ্গীরচরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে তিনটি পলিথিন কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এসব কারখানায় থাকা ১০০ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে সঙ্গে ছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকার দুটি ও মাদবর বাজার এলাকার একটি কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিএমপি বলেছে, লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
৩৬ মিনিট আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
৫ ঘণ্টা আগে
সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
১৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে তাপমাত্রা আগের দিন শুক্রবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় হয়েছে ১৮ দশমিক ৫। তবে আজ দিনের বেলা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে