কখনো সকল ক্ষমতার, কখনো শুধু রাষ্ট্রাচারের আনুষ্ঠানিক শীর্ষ কেন্দ্র বঙ্গভবন। যে জ্যোতির্ময়দের আলোয় উজ্জ্বল আমাদের জাতীয় ঐতিহ্যের বঙ্গভবন, তাঁদের একজন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২৩ এপ্রিল রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়াদের অবসান হচ্ছে। এক দশক ধরে বাংলাদেশ রাষ্ট্রের অভিভাবক হিসেবে বঙ্গভবনে রচিত হয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনের সহস্র গল্প।
বঙ্গভবন থেকে বিদায়লগ্নে ফরিদুর রেজা সাগরের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর প্রকাশিত-অপ্রকাশিত অনেক কথা, ভাটির মিঠামইন থেকে বঙ্গভবনে সমাসীন হওয়ার গল্প।
শাইখ সিরাজের পরিচালনায় ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় ‘এক মহামান্যের গৌরবগাথা’ প্রচারিত হবে ২৩ এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে চ্যানেল আইতে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে