কয়েক মাস দেশে ছিলেন না জিয়াউল ফারুক অপূর্ব। ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন ঢাকায়। কয়েক মাস অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন। সঙ্গে ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা। অপূর্ব চেয়েছিলেন এই অবসরে কিছু পরিকল্পনা এগিয়ে নিতে। দেশে ফিরে একের পর এক সেই পরিকল্পনারই বাস্তব রূপ দিচ্ছেন এই অভিনেতা।
দুই দিন আগে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘নিহত নক্ষত্র’ নাটকে অভিনয় করলেন অপূর্ব। মুক্তিযুদ্ধের এই গল্পে তিনি আছেন শহীদ আজাদ চরিত্রে। এই নাটকের সেটেই আরেকটি বড় কাজের ঘোষণা দিলেন অভিনেতা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘পাস্ট টেনস’। এই সিরিজে অপূর্বকে দেখা যাবে ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে। এর আগে ২০১৯ সালে শিহাব শাহীনের পরিচালনায় ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব কনটেন্টে কাজ শুরু করেন অপূর্ব। তবে সেটি ছিল ওয়েব ফিল্ম।
অপূর্ব জানিয়েছেন, ‘পাস্ট টেনস’ শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। চিত্রনাট্যের পরতে পরতে থাকবে রাজনীতি, জীবনের বিভিন্ন সংকট আর কিছু অতীত খোঁজার গল্প। একজন নামকরা ক্রাইম রিপোর্টারের চোখ দিয়েই দেখানো হবে গল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এ সিরিজে তিনি এমন লুকে হাজির হবেন, যেভাবে আগে কখনো দেখা যায়নি তাঁকে। সিরিজের শুটিং শুরু হবে এ মাসের শেষের দিকে। শুটিং হবে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।
সিরিজটিতে অপূর্বর অভিনয়ের কথা জানা গেলেও তাঁর নায়িকা কে থাকছেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনি জানিয়েছেন, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দু-এক দিনের মধ্যেই জানানো হবে।
সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে সাত পর্বের সিরিজ পাস্ট টেনস নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজেরের ব্যানারে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে