
অভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।
ঘুরিতেছে পাঙ্খা ধারাবাহিকের গল্পে দেখা যাবে, তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খা মিলে ডিশ ব্যবসা করে। গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের খায়েশ, আর সুদের কারবারি মোহনের প্রেম—সব মিলিয়ে ঘটছে একের পর এক ঘটনা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, রাশেদ সীমান্ত, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, মৌসুমী হামিদ, মায়মুনা মমো প্রমুখ।
ঘুরিতেছে পাঙ্খা দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিক নির্মাণ করছেন হিমু আকরাম। গত বছর ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা ছিল পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জির। তবে অভিনেত্রীর ভিসা জটিলতায় আটকে গেছে সিনেমার কাজ।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে