
বিশ্বের ৭৫টি দেশের পর চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজি শো ‘ফ্যামিলি ফিউড’। ফ্যামিলি ফিউড বাংলাদেশ নামের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত সোমবার শেষ হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও এনটিভিতে প্রচারিত এই ফ্যামিলি গেম শোর প্রথম সিজন। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ জানিয়েছে, ১০০ কোটির বেশি ভিউ পেয়েছে ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম সিজন।
বঙ্গ জানাচ্ছে, প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে টিভির সামনে বসে থাকা দর্শকদের মধ্যে প্রতি চারজনের একজন দেখতেন এই শো। সব প্ল্যাটফর্ম মিলিয়ে ইতিমধ্যে শোটি ছুঁয়েছে ১০০ কোটির বেশি ভিউ। পৌঁছেছে ১ কোটির বেশি ইউনিক দর্শকের কাছে, যা বাংলাদেশের গেম শোর জগতে এক অনন্য মাইলফলক।
বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সিজনে তাহসান খানের সঞ্চালনায় ও ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এই শোতে অংশ নিয়েছিল সারা দেশ থেকে আসা ৪৮টি পরিবার। প্রতিটি পরিবার তাদের নিজস্ব উদ্দীপনা, বুদ্ধিদীপ্ততা আর প্রাণবন্ততা দিয়ে মঞ্চ মাতিয়েছে। দর্শকেরাও এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন।
সিজনজুড়ে বিভিন্ন পর্বে প্রতিদ্বন্দ্বিতা করা পরিবারগুলোকে ৩০ লাখ টাকার বেশি অর্থমূল্যের পুরস্কার দেওয়া হয়েছে।
প্রথম সিজনের ২৪টি পর্ব এখন বঙ্গতে বিনা মূল্যে দেখা যাচ্ছে। এ ছাড়া দ্বিতীয় সিজনের ইঙ্গিত দিয়ে ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, প্রথম সিজন শেষ হলেও ফিউড এখানেই শেষ নয়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে