বাংলাভিশনের ভিন্নধর্মী আয়োজনে একান্ত আড্ডা দিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। এই অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দুজনই উপস্থাপক, আবার দুজনই অতিথি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।
‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ’—এই সংলাপের পেছনের গল্প। মানুষের বিপদে-আপদে সব সময় এগিয়ে আসার প্রেরণা। অভিনেতা থেকে নেতা হওয়া, মানে রাজনীতি করার ইচ্ছে? তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়? অনুষ্ঠানটিতে এমন অনেক তথ্যই জানা যাবে।
অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাঁদের কাজ ও ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ আট বছর পর অনন্ত জলিল ও বর্ষা সিনেমার পর্দায় আসছেন। ভিনদেশি অভিনয়শিল্পীদের সঙ্গে এবং দেশের বাইরে শুটিংয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন এই তারকা দম্পতি। নতুন এই সিনেমার পেছনের অনেক গল্প দর্শক জানতে পারবে। এই দম্পতির তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন বিকেল ৫টা ১৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে