বৃহস্পতিবার সকাল থেকেই দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় অভিনেত্রীর গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার বিয়ে সম্পন্ন হবে।
গতকাল বুধবার দিবাগত রাতে মৌসুমী হামিদের গায়েহলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গুঞ্জন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তিনি।
এদিকে ছবি ছড়ানোর পর তা বিয়ে নাকি শুটিংয়ের দৃশ্য জানার চেষ্টায় যোগাযোগ করা হয় মৌসুমী হামিদের সঙ্গে। অভিনেত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি।
তবে দেশের সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, মৌসুমী হামিদের বর আবু সাইয়িদ রানাও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তিনি কাজ করেন ক্যামেরার পেছনে।
উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে