প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘অদল বদল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, ফারহানা মিলি, নীলাঞ্জনা নীলা, ডা. এজাজ, তারিক স্বপন, আমিন আজাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আইরিন তানি, নীলা ইসলাম প্রমুখ।
প্রতিটি মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটি দিক থাকে। ভালো দিক সমাজকে এগিয়ে নিয়ে যায়। মন্দ দিক পিছিয়ে দেয়। হাস্যরসপূর্ণ বিচিত্র ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তারই প্রতিফলন দেখা যাবে এই নাটকে।
গল্পে দেখা যাবে, সুমন এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ছাপোষা মানুষ। কিন্তু তাকে নিয়ন্ত্রন করে দু’জন মানুষ। দু’জনকেই সে খুব ভয় পায়। একজন তার অফিসের বস। এই বস লোকটি খুবই চালাক ও লোভী প্রকৃতির। সবসময় সুমনের ভুল ধরে আর বকাবকি করে। আরেকজন হলো সুমনের স্ত্রী নীলা। নীলা বদমেজাজী স্বভাবের। সেও সুমনকে দৌড়ের ওপর রাখে।
অন্যদিকে, গ্রামের যুবক হাসেম হচ্ছে সুমনের ঠিক বিপরীত চরিত্রের অধিকারী। খুব শান্ত ভঙ্গিতে সে গ্রামের মানুষের মধ্যে বড় ধরণের গোলমাল বাধিয়ে ফেলতে পারে। এক পর্যায়ে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ঠিক করে, তাকে গ্রাম থেকে বিতাড়িত করে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সুমন ও হাসেম দুজন শহর ও গ্রামের মানুষ ভিন্ন হলেও তাদের চেহারা অবিকল এক। তারা কেউ কাউকে চেনে না।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে