
পয়লা বৈশাখ উপলক্ষে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। বৈশাখী পাঁচফোড়নের এই পর্বে দেখা যাবে পয়লা বৈশাখের দিনে এক দম্পতি বৈশাখ নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন। তাঁদের কথোপকথনের মাঝে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন। পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারকা দম্পতি বিজরী বরকতুল্লাহ ও ইন্তেখাব দিনার।
এবারের পাঁচফোড়নে বাংলা বর্ষবরণ নিয়ে ‘নবীনের ডাক এসো’ শিরোনামে একটি গান গেয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। গীতিকবি লিটন অধিকারী রিন্টুর লেখা ‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এ ছাড়া গাছের পাতা দিয়ে চমৎকার গানের সুর তুলেছেন মোশাররফ হোসেন।
ঐতিহ্যবাহী শাড়ি, বিশেষ করে বৈশাখের শাড়ি ও তাঁতের শাড়ি বিক্রির সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাট নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। কর্মহীন গৎবাঁধা জীবন থেকে বের হয়ে জীবনকে হাসি-আনন্দে ভরে তুলতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের কিছু যুবক মিলে প্রতিষ্ঠা করেছেন একটি ব্যতিক্রমী ক্লাব ‘চাপালী যুব সংঘ’। এই ক্লাবের কর্মকাণ্ড নিয়ে রয়েছে আরও একটি প্রতিবেদন।
এবারের আয়োজনে আরও রয়েছে বৈশাখের ওপর ব্যঙ্গাত্মক এবং রসাত্মক বেশ কয়েকটি নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, কাজী আসাদ, মোহাম্মদ বারী, শাহেদ আলী, সুজাত শিমুল, আনোয়ার শাহী, আনোয়ারুল আলম সজল, নজরুল ইসলাম, আলভী প্রমুখ।
১৪ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে পাঁচফোড়ন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে