ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একঝাঁক নাটক। প্রতিবারের মতো এবারও এ দিনটি উপলক্ষ করে বিনোদন মাধ্যমে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। নাটক নির্মাণে বৈচিত্র্যময় গল্প নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা। চলছে শুটিং।
এমনই এক নাটকের নাম ‘উড়ছি তোমার প্রেমে’। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। অভিনয় করেছেন অপূর্ব ও কেয়া পায়েল।
এরই মধ্যে নাটকটির একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন্ন গ্রুপে নাটকটি নিয়ে আলোচনা হচ্ছে। এর অন্যতম কারণ নাটকের টাইটেল গান। গানটি শ্রোতারা পছন্দ করেছে। পুরোপুরি রোমান্টিক একটি গল্পের নাটক হচ্ছে এটি।’
অপূর্ব বলেন, ‘বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজ করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই, আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি, কেউ নিরাশ হবেন না।’
পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় চেষ্টা করেছি ভালো করতে। বাকিটা দর্শক বিবেচনা করবে।’
উড়ছি তোমার প্রেমে নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে