জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। দুজনই ছোট পর্দার প্রথম সারির অভিনয়শিল্পী। এক যুগের বেশি সময় ধরে তাঁদের একসঙ্গে পায়নি দর্শক। এমনকি কোনো উৎসব-অনুষ্ঠানেও পাশাপাশি দাঁড়াননি তাঁরা। কোনো অভিমান ছিল বা দূরত্ব?
মাসখানেক আগে তিশা জানিয়েছিলেন, ‘নতুন এখন যাঁরা ভালো করছেন তাঁদের সঙ্গে কাজ করছি। হয়তো গল্পের ধরন বা শিডিউলের কারণে অপূর্ব-নিশোর সঙ্গে আমার কাজ হচ্ছে না। কিন্তু হচ্ছে না মানে আর হবে না– এমনটা নয়। আগামী দিনে আবার কাজ হতে পারে।’
তিশার সেই আশাবাদ এবার সত্যি হয়ে ধরা দিল। এ বছরের শুরুতে তিশার উপস্থাপনায় গেম শো ‘দ্য বক্স’–এর প্রথম মৌসুমের শুটিং হয়। তাতে তিশার অতিথি হয়েছিলেন অপূর্ব। কিন্তু একফ্রেমে আসেননি তাঁরা। তবুও বলা যায়, ‘দ্য বক্স’ দিয়েই বাক্সবন্দী হয়েছে তাঁদের এত দিনের দূরত্ব।
তাই সাহস পেয়েছেন টিভি নাটকের নির্মাতারাও। এরই মধ্যে তাঁরা অপূর্ব-তিশার কাছে ভিড় করেছেন একসঙ্গে অভিনয়ের প্রস্তাব নিয়ে। আপাতত দুটি নাটকের জন্য শিডিউল দিয়েছেন অপূর্ব-তিশা।
নাটকের দৃশ্যে তাঁরা পাশাপাশি দাঁড়াবেন বৃহস্পতিবার। ওই দিন মহিদুল মহিমের ‘রক রবীন্দ্র’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব-তিশা।
আরও কয়েক দিন পর তাঁরা হাজির হবেন নির্মাতা শিহাব শাহীনের সেটে। ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকে জুটি হবেন। দুটি নাটকই প্রচার হবে আগামী ঈদে। অপূর্ব-তিশা এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০৮ সালে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে