
আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’। উৎসবে প্রদর্শিত হবে স্বপ্নদলের দুটি নাটক ‘হরগজ’ ও ‘চিত্রাঙ্গদা’। এ ছাড়া থাকছে সেলিম আল দীনকে নিয়ে স্মরণ-শোভাযাত্রা, তাঁর সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সজ্জা, নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা।
সেলিম আল দীনকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ৩২তম এই আসরের স্লোগান ‘সেলিম আল দীন-রবীন্দ্রনাথ মোদের শিল্পে রয়, বাঙলা নাট্যের জয়যাত্রা অনন্ত-অক্ষয়’। প্রথম দিন ১৮ আগস্ট সোমবার সকাল ১০টায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। এ দিন সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সেলিম আল দীনের লেখা ‘হরগজ’ নাটকের ৪৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার হরগজে সংঘটিত প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন রচনা করেন ‘হরগজ’ নাটকটি। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়ে নাটকটি রচিত হয়েছে। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
সমাপনী দিন ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার ১১৯তম প্রদর্শনী। মহাভারত অবলম্বনে রচিত চিত্রাঙ্গদার গল্পে দেখা যাবে, মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবার অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এই নাটকটিও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে