রাজধানীর পূর্বাচল এলাকায় গতকাল একটি নাটকের শুটিং করছিলেন অভিনেত্রী সারিকা সাবরিন। দীর্ঘ বিরতির পর গত ঈদের আগে থেকে স্বল্পসংখ্যক কাজে দেখা যাচ্ছে সারিকাকে। শুটিংয়ের ফাঁকে সাম্প্রতিক কাজ নিয়ে কথা বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর
কোন নাটকের শুটিং করছেন?
নঈম ইমতিয়াজ নেয়ামুলের একটি নাটক। এতে আমার সহশিল্পী মুশফিক ফারহান।
নিয়মিত কাজ করছেন তাহলে?
হ্যাঁ, ঈদের পর কাজের পরিমাণ কিছুটা কম ছিল। এখন আবার বেড়েছে।
মেয়ে সেহরিশের জন্যই তো অভিনয়ে বিরতি নিয়েছিলেন। আপনি শুটিংয়ে থাকলে ওর দেখাশোনা করেন কে?
ওর বয়স তো প্রায় ছয় বছর হলো। যখন ছোট ছিল, ওকে বাসায় রেখে শুটিংয়ে এলে টেনশন হতো। এখন মেয়েই সামলে নেয়। বলে, ‘মা, তুমি শুটিংয়ে যাও, আমি লক্ষ্মীমেয়ের মতো থাকব।’ নানাবাড়ি, দাদাবাড়ি-দুই জায়গাতেই তার ভালো সময় কাটে। সে আমার ব্যস্ততার সঙ্গে মানিয়ে নিয়েছে।
মেয়ে কি আপনার কাজ দেখে?
সে আমার সব নাটক দেখে। ভালো হলে প্রশংসা করে। আমার ভুলও ধরিয়ে দেয়।
আপনি যখন নিয়মিত অভিনয় করতেন, তখনকার তুলনায় এখন ইন্ডাস্ট্রির পরিবেশ অনেকটাই বদলে গেছে। অনেক নতুন মুখ এসেছেন। মাধ্যমও বেড়েছে। কেমন লাগছে নতুন পরিবেশ?
আমার কাছে ভালোই লাগছে। ঠিকঠাকই লাগছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। এটাই নিয়ম। পরিবর্তনটা মেনে নিতে হবে।
অনেক বছর ধরে আপনি অভিনয় করছেন, এমন কোনো চরিত্র আছে, যেটা করতে চান?
ওই রকম কোনো স্বপ্নের চরিত্র নেই, যেটা করার জন্য মুখিয়ে আছি। তবে এখন যে কাজগুলো করছি, সবই ইন্টারেস্টিং।
অনেকে বলেন, সারিকা চলচ্চিত্রে অভিনয় করলে আরও ভালো করতেন। বড় পর্দা নিয়ে আপনার পরিকল্পনা কী?
একসময় সিদ্ধান্তই নিয়েছিলাম ছবিতে অভিনয় করব না। তখন অনেক ছবির প্রস্তাব আসত। এখন ভিন্নধর্মী গল্প নিয়ে ভালো ভালো কাজ হচ্ছে। এখন বড় পর্দায় কাজ করা যায়। তবে এখনো প্রস্তাব পাইনি।
অভিনয়শিল্পীরা অনেকেই গল্প লেখেন, পরিচালনা করেন। আপনার মাথায় কোনো গল্প আসে না?
আসে। কিন্তু আমি ওদিকে মনোযোগ দিতে চাই না।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে