
নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত জিয়াউল হক পলাশ। ডাকবাক্স নামের একটি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আছে তাঁর। এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করেন তিনি। এবার ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামের ৫টি পয়েন্টে বসতে যাচ্ছে ব্রেস্ট ফ্রিডিং কর্নার।
দুগ্ধপোষ্য শিশুর মায়েদের ঘরের বাইরে ভোগান্তি দূর করার জন্য এই উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশনটি। প্রথম ধাপে চট্টগ্রামের কারা ফটক, রেলস্টেশন ও বিনোদনের ৩টি স্পটে বসবে এই কর্নার। পরবর্তী সময়ে শহরের বেশ কয়েকটি জায়গায় উদ্যোগ নেওয়া হবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার বসানোর।
সম্প্রতি চট্টগ্রামের সিটি করপোরেশনে এই উদ্যোগের প্রস্তাবনা উপস্থাপন করে ডাকবাক্স ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উদ্যোক্তা অভিনেতা জিয়াউল হক পলাশ। তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে আমাদের যাঁরা মা ও শিশু আছেন, তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে ডাকবাক্স। কাজগুলো ঠিকভাবে করতে সিটি করপোরেশনের সহায়তা চাই।’
চট্টগ্রামে ব্রেস্ট ফিডিং পয়েন্ট চালুর উদ্যোগের খবর জানিয়ে পলাশ বলেন, ‘আমি বাবা হওয়ার পর দেখেছি, আমার সন্তানকে আউটডোরে আমার স্ত্রী ব্রেস্ট ফিডিং করাতে পারেনি। সেই দিন থেকে ভেবেছি এটা নিয়ে আমি কাজ করব। আমার ফাউন্ডেশনের মাধ্যমে দিনের পর দিন চেষ্টা করে গেছি। এখন কিছুটা আশার আলো দেখতে পেলাম। চট্টগ্রাম সিটি করপোরেশন আমাদের এই উদ্যোগকে সাপোর্ট দেবে বলেছে। বাকিটা সময়ের ওপর। আশা করি, আমাদের এই উদ্যোগের সঙ্গে আপনারা থাকবেন।’
পলাশ এখন ব্যস্ত কাজল আরিফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিক নিয়ে। এই ধারাবাহিকের প্রথম সিজন থেকেই যুক্ত আছেন পলাশ। এটি দিয়েই অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া সম্প্রতি পলাশ যুক্ত হয়েছেন তপু খানের ‘বইয়ের পোকা’ নামের নতুন একক নাটকে। এতে তাঁর সঙ্গে দেখা যাবে পারসা ইভানাকে। এই নাটক দিয়ে অনেক দিন পর আবারও পর্দায় জুটি হচ্ছেন পলাশ ও ইভানা। নাটকটি তৈরি হবে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে। পাশাপাশি নতুন কয়েকটি কাজের প্রস্তুতি নিচ্ছেন পলাশ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে