‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’—নারী দিবস উপলক্ষে এই বার্তা দিয়েছিল একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান। এ নিয়ে বেশ তর্কবিতর্ক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পক্ষে-বিপক্ষে অনেকেই নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এবার এর প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ভাবনা লেখেন, ‘বাসার বাজার সামলাই না, বাজারে গিয়ে ছবি আঁকি।’ ছবিগুলোতে ভাবনাকে একটি বাজারে ছবি আঁকতে দেখা যায়।
বাজারে গিয়ে ভাবনার আঁকা ছবিটিতে একটি ‘পদ্ম ফুলের ওপর একজন অন্তঃসত্ত্বা নারী’র অবয়ব দেখা যায়। এর মাধ্যমে নারীর সৌন্দর্য ও মাতৃত্ব ফুটিয়ে তুলতে চেয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোতে অনেকেই মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘সময়োপযোগী প্রতিবাদ। অনেক অনেক শুভকামনা আপু।’ আরেকজন লেখেন, ‘অসাধারণ উদ্যোগ।’
উল্লেখ্য, অভিনেত্রী ভাবনা চিত্রশিল্পী, কবি ও নৃত্যশিল্পী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি একটি পোয়েট্রিক্যাল ফিল্ম উপহার দিয়েছেন তিনি,
যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। 

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে