দুঃসময় যাচ্ছিল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। কেন যেনো হতাশ হয়ে পড়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় ছেড়ে দেওয়ার। অনেক বছর ধরে তিনি অভিনয় করছেন টিভি নাটক ও চলচ্চিত্রে। দুই মাধ্যমেই ভালো অবস্থান তৈরি হয়েছে এত দিনে। কিন্তু ক্যারিয়ার নিয়ে, কাজের মান নিয়ে সন্তুষ্ট ছিলেন না ভাবনা। সেই আঁচ পাওয়া যায় গত সপ্তাহে। ফেসবুকে এক স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘আমার বোধ হয় অভিনয় ছেড়ে দেওয়া উচিত।’
সহকর্মীদের অনেকেই তখন ভাবনাকে সান্ত্বনা দিলেও তিনি খুঁজছিলেন অন্য কিছু। চেষ্টা করছিলেন নিজেকে খুঁজে পাওয়ার। প্রতি রাতে কাঁদতেন। নিজের কাজ আর পারিপার্শ্বিক নানা পরিস্থিতি তাঁকে অস্থির করে তুলত। তবে ভাবনা নিজের চেষ্টায় সেই ভয়ংকর দিনগুলো কাটিয়ে উঠতে পেরেছেন।
নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের একটি অভিনয় কর্মশালা তাঁকে আশার আলো দেখিয়েছে। গত ২৪ থেকে ৩০ আগস্ট ওই কর্মশালায় অংশ নেন তিনি। ভাবনা বলেন, ‘অভিনয়কে আমি প্রচণ্ড ভালোবাসি। প্রতিদিনই চেষ্টা করি ভালো অভিনেত্রী হওয়ার। কিন্তু খুব মনমরা ছিলাম, উপলব্ধি করছিলাম, নিজের মাঝে অভিনয়ের শক্তিটাই পাচ্ছি না। একটা উপলক্ষ খুঁজছিলাম এই হতাশা থেকে বেরিয়ে আসার। সৈয়দ জামিল আহমেদের অভিনয় কর্মশালায় যুক্ত হলাম। জীবনের অসাধারণ সাতটি দিন পার করেছি ওই কর্মশালায়। ওই সাত দিনে আমি নিজেকে ফিরে পেয়েছি। প্রাণশক্তি পেয়েছি। কাজের অনুপ্রেরণা এসেছে।’
ভাবনা এখন জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। দীর্ঘদিন ধরে অভিনয় করলেও অভিনয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল না তাঁর। ভাবনা বলেন, ‘আমি কখনো কোনো অভিনয় স্কুল, কর্মশালা, থিয়েটারে ক্লাস করিনি। জামিল আহমেদ আমার প্রথম অভিনয়ের শিক্ষক।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে