দক্ষিণ ভারত থেকে বলিউড—রাশমিকা মান্দানার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। ‘পুষ্পা’র সাফল্য তাঁকে সারা ভারতে জনপ্রিয়তা দিয়েছে। রণবীর কাপুরের সঙ্গে বলিউডে ‘অ্যানিমেল’ সেই জনপ্রিয়তার পারদ আরও বাড়িয়েছে।
এ বার সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’-এও নায়িকা রাশমিকা। হাতে আছে ভিকি কৌশলের সঙ্গে ‘ছাওয়া’, দুটি তেলেগু ছবি ‘রেনবো’ ও ‘কুবেরা’। তা ছাড়া মুক্তির অপেক্ষায় বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। ঠিক কী কারণে রাশমিকার এ জনপ্রিয়তা? এর রহস্য কী?
সোশ্যাল মিডিয়া দিয়েও আজকাল অনেক কিছু মাপা হয় শোবিজে। নতুন প্রজন্মের কাছে রাশমিকা বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে তিনি কিয়ারা আদভানি থেকে জাহ্নবী কাপুরের চেয়ে এগিয়ে।
‘পুষ্পা’ মুক্তির পরে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও রাশমিকা মান্দা প্রায় একই সঙ্গে জনপ্রিয়তা পান বলিউডে। কিন্তু সেই দৌড়ে এখন এগিয়ে যান রাশমিকা।
পাপারাজ্জিদের বিশেষ পছন্দের তারকা রাশমিকা। ছবির প্রচার হোক বা বিমানবন্দর, হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর মধ্যে তারকাসুলভ আচরণ দেখা যায় না বলেই সংবাদমাধ্যমের বিশেষ প্রিয় তিনি।
আপাতত হিন্দি-তেলেগু দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করছেন রাশমিকা। তবে হিন্দি ইন্ডাস্ট্রিতে সাফল্যের পথে তাঁর একটাই কাঁটা, হিন্দি উচ্চারণ। সেটুকু মেরামত করে নিলে বলিউডের অন্যান্য অভিনেত্রীর চাপের কারণ হতে পারেন রাশমিকা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে