এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’ এরই মধ্যে ভারতের বক্স অফিসে সর্বকালের সেরা সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটি গত ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়া ‘আরআরআর’ বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এবার ৫০ ভাষায় ডাবিং করে ‘আরআরআর’ মুক্তি দেওয়া হবে। ‘আরআরআর’ সিনেমার হিন্দি, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বাধিকারী পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তীলাল গাড়া সিনেমাটির বক্স অফিস সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত। তিনি সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে সাফল্য উদ্যাপনে পার্টির আয়োজন করেন। হাজার কোটি রুপি আয়ের সাফল্য উদ্যাপনে ছিল তারার মেলা। নির্মাতা-প্রযোজক করণ জোহর থেকে শুরু করে জাভেদ আখতার, আমির খান, তুষার কাপুর, হুমা কোরেশিসহ অনেক বলিউড তারকাই অংশ নিয়েছিলেন। ছিলেন দক্ষিণী সিনেমার অনেকে।
বলিউড হাঙ্গামাকে জয়ন্তীলাল গাড়া জানান, ‘আরআরআর’ নির্মাতারা পে-পার-ভিউ প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির বিষয়ে আলোচনা করছেন। নেটফ্লিক্সের কাছে হিন্দি স্বত্ব এবং জিফাইভের কাছে চারটি দক্ষিণী ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে।
জয়ন্তীলাল আরও জানান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এটি সারা বিশ্বে ৫০টি ভাষায় ডাবিং করা হবে। ডাবিং শেষ হলে ওই সব অঞ্চলে স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।
‘আরআরআর’ সিনেমার প্লট ১৯২০ সালের। দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা-আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের ওপর ভিত্তি করে একটি ফিকশন গল্প। রামচরণ ও জুনিয়র এনটিআর ছাড়া এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে