ভারতের দক্ষিণের জনপ্রিয় তারকা প্রভাস ও অভিনেত্রী কৃতি স্যাননের প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। ‘আদিপুরুষ’–এর টিজার প্রকাশের সময় তাদের দুজনের রসায়ন দেখে, অনেকেই তখন অনুমান করেছেন দুজন একে অপরের প্রেমে বুঁদ হয়ে আছেন। এবার ভারতীয় চলচ্চিত্র সমালোচক উমার সান্ধু এই গুঞ্জনের পালে খানিকটা বাতাস দিয়েছেন। এক টুইটে তিনি বলেছেন আগামী সপ্তাহে মালদ্বীপে প্রভাস ও কৃতি বাগদান সম্পন্ন করবেন বলে জানান।
ভারতের চলচ্চিত্র সমালোচক তাঁর টুইটারে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: কৃতিসানন এবং প্রভাস আগামী সপ্তাহে মালদ্বীপে বাগদান করবেন! তাঁদের জন্য অনেক খুশি।’
বছরের অন্যতম বড় বাজেটের চলচ্চিত্র ‘আদিপুরুষ’-এ একসঙ্গে অভিনয় করছেন প্রভাস–কৃতি। এই সিনেমার শুটিংয়েই নাকি মন দেওয়া নেওয়া হয়েছিল তাঁদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে যখন সিদ্ধার্থ–কিয়ারার বিয়ে। এরই মধ্যে এ খবরে তোলপাড় চারদিকে। তবে এ বিষয়ে প্রভাসের পক্ষ থেকে তাঁর টিম প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানায়, ‘প্রভাস ও কৃতি শুধুই বন্ধু। তাঁদের বাগদানের খবরটি সত্য নয়।’ এ ছাড়া প্রভাসের ভক্তরাও এই টুইটের জন্য উমারকে তিরস্কার করেছেন। অনেকেই তাঁকে উন্মাদ বলেও মন্তব্য করেছেন।
সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ কৃতি স্যানন ও প্রভাসের সম্পর্কের বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। ওই শোয়ের ভিডিও ক্লিপটি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। শোতে করণ জোহর বরুণকে জিজ্ঞেস করেছিলেন কেন তাঁর অভিনেতার পছন্দের তালিকায় কৃতির নাম নেই। বরুণ তখন বলেছিলেন, ‘তাঁর নাম অন্য হৃদয়ে’। করণ জোহর তখন জিজ্ঞেস করেছিলেন মানুষটি কে, বরুণ উত্তর দেন, ‘একজন ব্যক্তি যে মুম্বাইয়ে নেই। বর্তমানে তিনি দীপিকার সঙ্গে শুটিং করছেন।’ তখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটিং করছিলেন প্রভাস। দুজনেই ব্যস্ত ছিলেন ‘প্রজেক্ট কে’-এর শুটিংয়ে। তাই, বরুণ ইঙ্গিত দিয়েছিলেন যে কৃতি স্যানন এবং প্রভাস প্রেম করছেন। যদিও পরে জানিয়েছিলেন মজা করেই এ কথা বলেছিলেন বরুণ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৮ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে