সময়টা যেন ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর। সম্প্রতি অস্কার জয় করে ভারতকে গর্বিত করেছে দক্ষিণের সিনেমাটি। এবার অস্কারের বিশেষ এই মুহূর্তের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন এসএস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে বিনা মূল্যে নয়, অর্থের বিনিময়ে টিকিট কেটে অস্কারে অংশ নিতে হয়েছে তাঁদের। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
অস্কারের নিয়ম অনুযায়ী শুধু মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি ও তাদের সঙ্গে কেবল একজন পরিবারের সদস্য ফ্রি টিকিট পান। তাই এবারের অস্কারে চন্দ্রবোস ও কিরাভানির কোনো টিকিট লাগেনি অংশ নেওয়ার জন্য। আর তাঁদের সঙ্গে ছিল পরিবার। কিন্তু এসএস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর জনপ্রতি ২০ লাখ রুপি খরচ করেছেন অস্কারের টিকিটের জন্য। যদিও জানা গেছে, সবার টিকিট কিনে দিয়েছেন রাজামৌলি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অস্কারের এবারের আসরের প্রতিটি টিকিটের দাম ২৫ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ২০.৬ লাখ রুপি।
গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। সিনেমায় গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে