বছরটা ভারতীয় সিনেমার ভালো যায়নি। বড় বাজেটের অনেক সিনেমা বক্স অফিসে ধুঁকেছে। আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি নিয়ে বেশ আশা করা হচ্ছে। ভারতে ‘হিট’-এর সাম্প্রতিক খরা এ সিনেমা কাটাতে পারে কি না, সেই আশায় বুক বাঁধছেন সিনে-ব্যবসায়ীরা।
ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার অগ্রিম টিকিট বুকিং। এর মধ্যেই একবার অনলাইন টিকিট বুকিং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ক্র্যাশ করেছে। ভারতজুড়ে হাউসফুল হয়ে গেছে এর একাধিক শো। হায়দরাবাদে ২৪৪টি শোয়ের মধ্যে ১২১টি শোই হাউসফুল। পুণে, বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাইয়ে সিনেমাটির টিকিট বিক্রির সংখ্যা ঊর্ধ্বমুখী। ভারতের বাইরেও অগ্রিম বুকিংয়ের ছবিটা বেশ আশাপ্রদ।
আগামী ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’, এর মুক্তি পেছানোর পরে প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়েই প্রত্যাশা তৈরি হয়েছে হল মালিক, ডিস্ট্রিবিউটরদের মধ্যে। ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা বাবলু দামানি বলেন, ‘সবে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। ইতিবাচক সাড়াই পাচ্ছি। তবে ‘‘পুষ্পা টু’’ যেহেতু সিকুয়্যেল সিনেমা, সেটার সম্পর্কে একটা আন্দাজ রয়েছে। সে দিক থেকে ‘কল্কি’ কেমন ব্যবসা দেবে, আগে থেকে আঁচ করা মুশকিল। তবে টিকিটের চাহিদা ভালোই রয়েছে, তাই আমরা আশাবাদী।’
শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, প্রভাসের ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা হিসেবেও বাজি ধরা যেতে পারে ‘কল্কি’র ওপরে। কারণ, গত কয়েক বছরে ‘সাহো’, ‘রাধে শ্যাম’ কিংবা ‘আদিপুরুষ’-এর বক্স অফিস অঙ্ক প্রভাসকে সাফল্য এনে দিতে পারেনি। ‘সালার: পার্ট ওয়ান-সিফায়ার’ মোটামুটি চললেও প্রত্যাশা মাফিক ব্যবসা করতে পারেনি। এ বার প্রভাসের সঙ্গে কমল, অমিতাভ, দীপিকার মতো একাধিক নামী শিল্পী রয়েছেন সিনেমাতে। সঙ্গে লার্জার দ্যান লাইফ প্রেক্ষাপট, আন্তর্জাতিক মানের ভিএফএক্স, সব মিলিয়ে দর্শক টানার কোনও ক্ষেত্রই বাকি রাখেননি নির্মাতারা।
টিকিটের বাড়তি চাহিদার দিকে নজর রেখে একাধিক শো বাড়ানো হয়েছে তেলেঙ্গানায়। আগামী বৃহস্পতিবার তেলেঙ্গানায় প্রথম শো সকাল সাড়ে পাঁচটায়। প্রথম সপ্তাহে সেখানে টিকিটের দাম বাড়ানো হয়েছে প্রায় ৭০-১০০ রুপি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে