দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় তাঁর ৬৭ তম চলচ্চিত্র শুরু করতে যাচ্ছেন। দক্ষিণের প্রতিভাবান পরিচালক লোকেশ কানগরাজের সঙ্গে আবারও ফিরছেন তিনি তাঁর নতুন সিনেমা নিয়ে। সিনেমার নামও ‘থালাপতি–৬৭’। আজ সোমবার আনুষ্ঠানিক পূজা অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায় শিগগিরই এর শুটিং শুরু হবে।
চলচ্চিত্রটি একজন গ্যাংস্টারের চরিত্রকে ঘিরে থ্রিলার ঘরানার হবে বলে জানা গেছে। এটি দক্ষিণের অন্যতম আলোচিত ছবির একটি হতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার আগেই এটি ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই চলচ্চিত্রের ওটিটি স্বত্ব বিক্রি করেই ১৬০ কোটি রুপি আয় হয়েছে। প্রি-রিলিজ ব্যবসা হিসেবে তামিল চলচ্চিত্রের ইতিহাসে এটি সর্বোচ্চ।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানিয়েছে, বিজয় আগামী জানুয়ারিতে চলচ্চিত্রটির শুটিং শুরু করবেন। ইতিমধ্যে স্ক্রিপ্টও চূড়ান্ত হয়েছে। সিনেমার একটি বড় অংশের শুটিং হবে কাশ্মীরে। প্রাথমিক পরিকল্পনা ছিল মুন্নারে ছবিটির শুটিং করার, কিন্তু তাঁরা সেখান থেকে সরে এসে কাশ্মীরে শুটিং এর সিদ্ধান্ত নেন।
প্রতিবেদন অনুসারে, থালাপাতি-৬৭ চলচ্চিত্রটিতে ৪০–এর দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন বিজয় (৪৮)। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এই ছবির মাধ্যমে তামিল সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তামিল, মালয়ালম এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক জনপ্রিয় আরও অভিনেতা যেমন বিশাল, মহেন্দ্র ধোনি এবং গৌতম বাসুদেব মেনন এই ছবিতে অভিনয় করতে পারেন। চলচ্চিত্রটিতে কমল হাসানকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
থালাপাতি বিজয়ের চলচ্চিত্রটি এলসিইউর (লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স) অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। এমন কিছু ঘটলে এটিই হবে কমল হাসান ও থালাপথি বিজয়ের প্রথম পর্দা ভাগাভাগি। তবে এ বিষয়ে নির্মাতাদের কাছ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে কিছুদিন আগেই জানা যায়, ১৬০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব কিনে নিয়েছে জনপ্রিয় এক প্ল্যাটফর্ম। কাজ শুরুর আগেই এত দামে আর কোনো তামিল সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়নি। ‘থালাপতি ৬৭ ’-এর বাজেট ৩২০ কোটি রুপির আশপাশে। সে হিসাবে মুক্তির আগেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে ছবিটি। আর সেটা কেবল ওটিটির স্বত্ব থেকেই।
লোকেশ কানগরাজ এখন দক্ষিণের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত পরিচালক। অপরাধভিত্তিক রোমাঞ্চকর চলচ্চিত্র ‘বিক্রমের’ সাফল্যের পর তাঁর প্রতি ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। লোকেশ-বিজয় জুটির প্রথম সফল চলচ্চিত্র ‘মাস্টার’-এর পর এটি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে