কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় লেডি সুপারস্টার খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ধানুশ। নয়নতারার পক্ষে মামলাটি বাতিল চেয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
নয়নতারার ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নানাম রাউডি ধান’ সিনেমার ৩ সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে এই মামলা করেন ধানুশ। গত বছরের নভেম্বরে করা ওই মামলায় নয়নতারার সঙ্গে তাঁর স্বামী ভিগনেশ শিবান ও তাঁদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।
নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান মুম্বাইভিত্তিক লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়েও হাইকোর্টে আবেদন করেছিল ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস।
ধানুশের আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘আমার ক্লায়েন্টের কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হোক, অন্যথায় আমার ক্লায়েন্ট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।’
ইনস্টাগ্রামে খোলা চিঠি দিয়ে ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে বর্ণনা করেছেন নয়নতারা। চিঠিতে শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্য প্রযোজকদের তিনি ধন্যবাদ জানান। নয়নতারা বলেন, তাঁরা তাঁদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং ‘সহজেই অনুমতি’ দিয়েছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে