বেশ কয়েক দিন ধরেই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা অভিনীত ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। এমনকি হিন্দু সেবা পরিষদ নামের একটি গোষ্ঠী নয়নতারা ও সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এবার প্রবল বিতর্কের মুখে মুক্তির পরও নেটফ্লিক্স থেকে সিনেমাটি সরিয়ে নেওয়া হয়েছে।
গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নিলেশ কৃষ্ণার ড্রামা ঘরানার সিনেমাটি। নয়নতারা, জয়, সত্যরাজ অভিনীত সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর বেশিসংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিতর্কটা শুরু হয় এরপরই।
দর্শকের একাংশ নির্মাতাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন। তাঁদের বক্তব্য, এতে আপত্তি করার মতো অনেক বিষয়ই আছে।
সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জি স্টুডিওজ বিশ্ব হিন্দু পরিষদের কাছে এই বিষয়ে ক্ষমাও চেয়েছে। তারা বলেছেন, হিন্দু ও ব্রাহ্মণদের অপমান করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। যদি কারও আত্মাভিমানে লেগে থাকে, তা হলে তার জন্য তারা ক্ষমাপ্রার্থী। বিবৃতিতে আরও জানিয়েছে, বিতর্কিত দৃশ্যগুলো সরিয়ে সিনেমাটি পুনরায় মুক্তি দেওয়া হবে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে