
চার হাত এক হয়েছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধেন এই জুটি। হায়দরাবাদে অন্নপূর্ণ স্টুডিওতে বসে তাঁদের বিয়ের আসর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত বেশ কিছু বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত আগস্টে বাগ্দান সেরেছিলেন নাগা-শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন। এরপর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রচার হওয়া একেকটি ভিডিওতে দেখা যায়, নাগা চৈতন্য শোভিতার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন, এ সময় দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই মুহূর্তে শোভিতাকে চোখের পানি মুছতে দেখা যায়। বিয়ের আনুষ্ঠানিকতার সময় শোভিতা একটি সাদা শাড়ি পরেছিলেন, যার ওপর ছিল লাল জরির বর্ডার।

প্রবীণ অভিনেতা নাগার্জুন এক্স হ্যান্ডেলে ছেলের বিয়ের ছবি শেয়ার করেন। নাগা পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবি, সাদা ধুতি ও লাল পাড়ের সাদা উড়নি। কনে শোভিতার পরনে ছিল সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গোছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলংকার। ক্যাপশনে নাগার্জুন লিখেছিলেন, ‘শোভিতা এবং চৈকে একসঙ্গে সুন্দর অধ্যায় শুরু করতে দেখা আমার জন্য একটি বিশেষ এবং আবেগঘন মুহূর্ত। আমার প্রিয় চৈকে অভিনন্দন এবং প্রিয় শোভিতা, আমাদের পরিবারে তোমাকে স্বাগত। তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছ।’

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ২০১০-এ একটি ছবির সেট থেকে আলাপ হয় নাগার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০১৭ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে তা বেশি দিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন খবরে আসে শোভিতার সঙ্গে প্রেম করছেন নাগা।
২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেই সময় হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদ্যাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে