আগেই শোনা গিয়েছিল, প্রভাস-দীপিকার মেগা বাজেটের ‘কল্কি ২৮৯৮ এডি’তে থাকছেন টালিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু অভিনেতাকে কোন ভূমিকায় দেখা যাবে, সেটা ছিল বড় চমক। প্রভাস, অমিতাভ, দীপিকার চরিত্রের লুক প্রকাশিত হলেও আড়ালে রাখা হয় শাশ্বতর চরিত্ররূপ।
তবে ইতিমধ্যে প্রকাশ্যে আসা টিজারে দুর্ধর্ষ অবতারে দেখা গেছে শাশ্বতকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তাঁর লুকে বড় চমক রয়েছে। আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, কিন্তু তার আগে অভিনেতার লুক প্রকাশ্যে আনা হবে কি না, জানেন না শাশ্বতও।
আনন্দবাজারকে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এই ছবির অংশ হতে পারাই বিরাট ব্যাপার আমার কাছে। তবে চরিত্র, লুক কোনো কিছু নিয়েই এখন কথা বলার অনুমতি আমার নেই।’
শুধু ‘কল্কি’ নয়, নীরাজ পান্ডের নেটফ্লিক্স সিরিজ ‘খাকি টু’তেও শাশ্বত চট্টোপাধ্যায়কে খল চরিত্রে দেখা যাবে।
লালবাজারের গোয়েন্দা শবর দাশগুপ্ত বা ‘আবার প্রলয়’-এ পুলিশ অফিসার অনিমেষ দত্ত হিসেবেও যেমন গ্রহণযোগ্যতা আদায় করেছেন, ভিলেনের চরিত্রেও তিনি সমান দক্ষ। সেই ‘কাহানি’র বব বিশ্বাস, কঙ্গনা রনৌতের ‘ধাকাড়’ আর কারিনা, টাবু, কৃতী শ্যাননদের ‘ক্রু’তে ধূসর চরিত্রে দেখা গেছে তাঁকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে