
দক্ষিণের চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি তারকা রত্ন মারা গেছেন। হাসপাতালে দীর্ঘ ২৩ দিনের লড়াই শেষে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান এই অভিনেতা। গতকাল শনিবার শেষরাতে মারা যান তিনি।
গত মাসে অন্ধ্রপ্রদেশের চত্বর জেলায় একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন নন্দমুরি তারকা রত্ন। ২৭ জানুয়ারির এই পদযাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কুপ্পমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুর নারায়না হাসপাতালে। সেখানেই দীর্ঘ ২৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন নন্দমুরি তারকা। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।
তেলেগু অভিনেতার প্রয়াণে শোকাহত গোটা দক্ষিণ ইন্ডাস্ট্রি। চিরঞ্জীবী, মহেশ বাবু, আল্লু অর্জুনসহ একাধিক তারকা শোক প্রকাশ করে টুইট করেছেন।
আল্লু অর্জুন টুইটে শোক জানিয়ে লেখেন, ‘তাঁর মৃত্যুর সংবাদ জানতে পেরে আমি শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’
তারকা রত্ন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রামা রাওয়ের নাতি এবং টলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার নন্দামুরী মোহন কৃষ্ণের পুত্র ছিলেন। এ ছাড়া তিনি এনটি রামা রাও ও টলিউড সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের ভাগনে। এ কোদান্দারামি রেড্ডির পরিচালনায় ২০০২ সালে ‘ওকাতো নম্বর কুরাডু’ দিয়ে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্ন। সর্বশেষ তাঁকে দেখা গেছে গত বছরের ‘সারধি’ এবং ‘এস ৫ নো এক্সিট’ ছবিতে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে