দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। ‘কেজিএফ’ স্টার যশের ‘টক্সিক’ সিনেমায় দেখা যাওয়ার কথা ছিল বলিউডের এ অভিনেত্রীকে। কিন্তু শিডিউল জটিলতায় যশের ‘টক্সিক’ সিনেমার কাজ ছেড়েছেন কারিনা। এবার শোনা যাচ্ছে, কারিনার জায়গায় সিনেমাটিতে দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী নয়নতারাকে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে গল্প নিয়ে নয়নতারার সঙ্গে আলাপ সেরেছেন পরিচালক গীতু মোহনদাস। আর সেখান থেকেই সাড়া মিলেছে অভিনেত্রীর। চিত্রনাট্য পড়ে ভীষণ উৎসাহিত তিনি।
সিনেমায় যশের বোনের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কারিনা সিনেমা ছাড়ার পর চরিত্রটির জন্য তারকা মুখ খুঁজছিলেন পরিচালক ও প্রযোজকেরা।
শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা ছিল কারিনার। সে কারণেই যশের ছবি ছেড়েছেন তিনি। বড় বাজেটে তৈরি হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমাটি। তাই শুটিংয়ের জন্য বেশ খানিকটা সময় দিতে হতো কারিনাকে। কিন্তু তা দেওয়া সম্ভব নয়। সে কারণেই নাকি ছবি ছেড়েছেন তিনি।
সিনেমাটিতে যশের নায়িকা হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। গীতু মোহনদাসের পরিচালনায় আগামী বছর মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে